ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেনও শুরু হয়েছে সূচকের পতনের মধ্য দিয়ে। এ সময়ে দাম কমেছে বেশিভাগ কোম্পানির শেয়ারের।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে পয়েন্টে।
দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিভাগ কোম্পানির। ১১১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত আছে ১০০টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ১২০ কোটি টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১০২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১ কোটি টাকার ওপরে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সূত্র : ইউএনবি