সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রথম ঘণ্টায় সূচকের উত্থান হলেও লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় সূচক কমেছে ঢাকা-চট্টগ্রামের বাজারে, দাম নিম্নমুখী বেশিরভাগ কোম্পানির।

লেনদেনের প্রথমার্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাত পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক ডিএসইএস নিম্নমুখী।

বাছাই করা কোম্পানির ব্লুচিপ শেয়ার ডিএস-৩০ কমেছে দুই পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ১২৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৬৪ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৮৯ কোম্পানির শেয়ারের দাম।

প্রথমার্ধে ঢাকার বাজারে লেনদেন ১৪০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

একই দশা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সিএসইতে সার্বিক সূচক কমেছে চার পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ১০২ কোম্পানির মধ্যে ৩৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৪ এবং অপরিবর্তিত আছে ২০ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে প্রথমার্ধে তিন কোটি টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

সূত্র : ইউএনবি