ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষে দক্ষিণ কোরিয়ার একাধিক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। কিহাক সাং চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে এককভাবে তিনি সর্বোচ্চ বিদেশী বিনিয়োগকারী।

সূত্র : ইউএনবি