ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা মঙ্গলবার জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা ২৭ শতাংশ বেড়ে ২.৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোম্পানির শক্তিশালী প্রবৃদ্ধি এই মুনাফা বৃদ্ধির মূল কারণ হিসেবে উঠে এসেছে।

এপ্রিল থেকে জুন এই তিন মাসে কর-পরবর্তী মুনাফার তথ্য একটি আয় বিবৃতিতে প্রকাশ করে অ্যাস্ট্রাজেনেকা।

তারা আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘোষিত বহু-বিলিয়ন ডলারের বিনিয়োগ ইতোমধ্যে ফল দিতে শুরু করেছে। এই রেকর্ড লাভ কোম্পানিটির মার্কিন বাজারে অবস্থান আরো সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতের প্রবৃদ্ধির পথও প্রশস্ত করেছে।

সূত্র : এএফপি