সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম কমেছে বেশিভাগ কোম্পানির।

লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট।

১৮৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৪১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৮ কোম্পানির শেয়ারের দাম। ঢাকার বাজারে ৫৭০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

একইভাবে পতন হয়েছে চট্টগ্রামে, সার্বিক সূচক কমেছে ৩০ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া ১৭৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৮ কোম্পানির, কমেছে ৮২ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে দিনের প্রথম দুই ঘণ্টায় ৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। সূত্র : ইউএনবি