জামালপুরবাসীদের সহজে স্বাস্থ্যসেবা প্রদানে ঢাকাস্থ জামালপুর সমিতি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ঢাকার লালমাটিয়ায় জামালপুর সমিতির স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন সমিতির সভাপতি হাফিজুর রহমান ময়না।
সূচনা বক্তব্য রাখেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। আলোচনায় অংশ নেন সমিতির সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মীর্জা আব্দুর রাজ্জাক, সাবেক মহাসচিব মো: নজরুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, স্বাস্থ্যসেবা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: আব্দুর রহমান প্রমুখ।
এর অংশ হিসেবে ঢাকা ও জামালপুরে বসবাসকারী কোনো জামালপুরবাসী স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য তার নাম, বয়স, ফোন নম্বর ও সমস্যা সংক্ষিপ্ত ম্যাসেজ আকারে লিখে ০১৯৭৭-৫৯১৯০৭ নম্বরে এসএমএস করতে পারবেন। পরীক্ষা-নীরিক্ষার রিপোর্ট একই নম্বরে হোয়াটসআপে পাঠাতে পারবেন।
দ্রুততম সময়ের মধ্যে একজন স্বেচ্ছাসেবী ফোনে বিস্তারিত জানবেন। এরপর একজন চিকিৎসক ফোনে বা ভিডিও কলে রোগীর সাথে কথা বলে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞসহ চিকিৎসকদের একটি প্যানেল প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
সমিতির পক্ষ থেকে জামালপুর, ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসার প্রয়োজন হলে সাধ্যমত সহায়তা করা হবে। ঢাকার লালমাটিয়ার ৫২/বি জাকির হোসেন রোডে (মোহাম্মদপুর টাউন হলের কাছে, টেস্টি ট্রিট দোকানের উপর দোতলায়) চিকিৎসা পরামর্শের ও সহায়তার জন্য যোগাযোগ করা যাবে।