রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মুশফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মুশফিকুর রহমানকে ক্রেস্ট তুলে দেন বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ডক্টর এ এন এম মেশকাত উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর দিপু সিদ্দিকী, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জহরত আরা, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুরাদ হাসান, সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা।