ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি’র অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্ধোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান রিজওয়ান-উর রহমান, পরিচালকবৃন্দ, কামাল উদ্দিন আহমেদ এবং এএসএম কাশেম উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম সম্মেলনে কোম্পানির অর্ধবার্ষিক ব্যবসায়িক চিত্রের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন।

বৈশ্বিক অর্থনৈতিক মন্থর গতির কারণে ধুঁকতে ধাকা অর্থনীতির মধ্যেও কোম্পানির অর্ধবার্ষিক প্রিমিয়াম অর্জনের আনুপাতিক লক্ষ্যমাত্রার ৮৩ শতাংম অর্জিত হওয়ায় চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন, যা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা ও মার্কেটিং ও নন-মার্কেটিং নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও একাগ্রতার ফলে সক্ষম হয়েছে মর্মে উল্লেখ করেন।

বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও সর্বাত্মক প্রচেষ্টা ও আন্তরিকতার মাধ্যমে অর্জিত প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে আহ্বান জানান। তিনি প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী পলিসি গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। চেয়ারম্যান কোম্পানির ভাবমূর্তি ও সুনাম রক্ষার স্বার্থে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন।

চেয়ারম্যান আরো মন্তব্য করেন যে, ইষ্টল্যান্ড ইন্স্যূরেন্স গত ৩৮ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমা খাতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানির অর্ধবার্ষিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদেরকে তিনি অভিনন্দন জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার প্রধান এম. শফিউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক সর্ব মো: তাজুল ইসলাম, মো: শাহরিয়ার সিদ্দীকি, মো: মিজানুর রহমান (সিএফও), এম. এ. সাত্তার হাওলাদার এবং কোম্পানির অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।