অরোরা স্পেশালাইজড হাসপাতালের সাথে ওয়ান ব্যাংকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় ওয়ান ব্যাংকের কমকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং সব ধরনের কার্ডধারী গ্রাহকরা অরোরা হাসপাতালের বিভিন্ন ধরনের সেবাগ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

অরোরা স্পেশালাইজড হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ভাস্কুলার নিউরো-সার্জারি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: সামসুল আলম, মেডিসিন ও রিউমাটোলজি বিভাগের কনসালটেন্ট সহযোগী অধ্যাপক ডা: নাহিদুজ্জামান সাজ্জাদ এবং করপোরেট মার্কেটিং বিভাগের প্রধান নাজমুল হুদা।

ওয়ানব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব কার্ড বিজনেস সৈয়দ মারুফ আলী, হেড অব স্ট্যাটেজিক অ্যালায়েন্স মো: নূরুল আলম খান এবং একই বিভাগের ম্যানেজার বিদেশ বোস রাজিব, বিজনেস সাপোর্ট অফিসার মো: সাইফুল ইসলাম।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা হাসপাতাল গুণগত মান অক্ষুন্ন রেখে স্বল্প খরচে জটিল রোগের উন্নত চিকিৎসা দিয়ে আসছে। বিজ্ঞপ্তি