মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক ২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত রাখবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করার সময় তিনি এ কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, যদি মূল্যস্ফীতির হার আরো কমতে থাকে, তাহলে পলিসি রেপো রেট নিম্নমুখী হতে পারে। মূল্যস্ফীতি সাত শতাংশের নিচে নেমে না আসা পর্যন্ত পলিসি রেপো রেট ১০.০ শতাংশ অপরিবর্তিত থাকবে।

গভর্নর বলেন, স্টান্ডিং ল্যান্ডিং ফেসিলিটি (এসএলএফ) হার ১১.৫ শতাংশ থাকবে এবং স্টান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) হার ৮.০ শতাংশ থাকবে।

সূত্র : বাসস