সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান হয়েছে, দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াহভিত্তিক ডিএসইএস ১২ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ২১২ কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯২ এবং অপরিবর্তিত আছে ৮৬ কোম্পানির শেয়ারের দাম।
দিনের প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে ২০০ কোটি টাকা। একই ধারায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১০২ কোম্পানির মধ্যে ৪৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৭ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় সিএসইতে ১ কোটি ৫০ লাখ টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। সূত্র : ইউএনবি