পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দলের সমাবেশ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১১ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি শুরু হয়।

এর আগে, একের পর এক মিছিল ঢুকেছে সমাবেশস্থলে। এসময় বৃষ্টি শুরু হলে নেতাকর্মীরা বিভিন্ন ভবন ও গেটে আশ্রয় নিয়েছে। অনেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল ও স্লোগান দিয়েছে এবং সমাবেশস্থলে অবস্থান করেছে।