সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেয়ার দাবির তীব্র নিন্দা খেলাফত মজলিসের
ভারতের বিজিপি ও উগ্র হিন্দত্ববাদী কর্তৃক ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেয়ার দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আামির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবরে হাত দিলে ভারতকে ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে। আজ ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানরা জাতিগত সহিংসতার শিকার। উগ্র হিন্দুত্ববাদী বিজিপি সরকার ভারত থেকে ইসলাম ও মুসলমানের নাম-নিশানা মুছে দিতে চায়। অথচ এই ভারতীয় সভ্যতায় মুসলমান ও মুসলিম শাসকদের অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত।
বিবৃতিতে নেতৃদ্বয় ভারতীয় মুসলমানদের নিরাপত্ত নিশ্চিত করা এবং সম্রাট আওরঙ্গজেবের কবরসহ কোনো মুসলিম স্থাপনায় হাত না দেয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।