জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি) নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন এ দলে যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন শিশির। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। দেশের অন্যতম ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় রিপোর্টিং করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে শিশির নিজেই এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। জাতীয় নাগরিক পার্টি’র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেলাম।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

পরে সন্ধ্যার দিকে দলটির আত্মপ্রকাশ হয়। জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।