অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনার স্থায়ী নেতাদের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণে চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (৪ মার্চ) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, পাবনা জেলাধীন সুজানগর উপজেলা টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন এ কলেজ ছাত্রদলের সভাপতি মো: শাকিল খান এর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে জবাব দিতে তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।