সমমনা ইসলামী দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় খেলাফত মজলিসের পল্টনস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদীদের বিচার দৃশ্যমান করার দাবি জানানো হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলগুলোর পক্ষ থেকে এক আসনে একজন প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে বিশিষ্ট উলামা, পীর-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবীদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমমনা পাঁচটি দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী। বিজ্ঞপ্তি