বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় তারা পরস্পর কুশল বিনিময় করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।