গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৫ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

গণফোরামের কেন্দ্রীয় নেতা মাহমদু উল্লাহ মধু গণমাধ্যমকে জানান, মোস্তফা মোহসীন মন্টুর নামাজে জানাজা আজ বাদ এশা রাত ৯টায় কাঁটাবন ঢাল বাইতুল মামুর জামে মসজিদ অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস