বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে। বেলা ১১টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটি সদস্যগণ উপস্থিত থাকবেন।

সাম্প্রতিক প্রেক্ষাপট ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।