প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ড. আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদার সমপরিমাণ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

এছাড়া তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে বলা হয়।

সূত্র : ইউএনবি