জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
ইতোমধ্যে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন যোগ দিয়েছেন।
‘জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ায় কথা থাকলেও এখনো শুরু হয়নি।
রাজনৈতিক দলগুলোর মধ্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা নেতা রাশেদ প্রধান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মীর আমির হোসেন আমু প্রমুখ উপস্থিত হয়েছেন।
সরেজমিনে দেখা যাচ্ছে, মঞ্চের সামনের দুটি রাজনৈতিক দল ও শহীদ পরিবারের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে কর্মীদের নিয়ে মিছিল আসছে। মিছিলে সব তরুণ মুখ দেখা যাচ্ছে।