ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো: আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।

অতিশিগগিরই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করার জন্য কমিটি ঘোষণা করা হবে।