বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে গতকাল রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার দুপুরে দলটির মিডিয়া সেলের শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। পরবর্তীতে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শায়রুল কবির জানান, চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও অনুরোধ হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।