সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তদের আবেদনের মূল কপি আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে এই বার্তা পাঠায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বার্তায় উল্লেখ করা হয়, ‘২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ করা হলো।’