বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নিয়েছে কারা অধিদফতর।

আজ মঙ্গলবার কারা সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন।

কারাগার কেন্দ্রীক সংশোধনের ওপর গুরুত্বারোপের জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে আইজি প্রিজন বলেন, বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।