রাজধানীর যাত্রাবাড়ী ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন ওয়াশিম (৪০), মো: পারভেজ হোসেন (২০), মো: সাইফুল ইসলাম (৩৪), আশেক মাহমুদ (২৬), দ্বীপ ইসলাম (২৫), মো: রোকন ব্যাপারী (৩০), হাবিবুর রহমান (৪৫), মো: তানজিলম (২৮) ও রাহাত (২৭)।

একইদিন তুরাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন হৃদয় (২১), আদিল মাহমুদ শাকিল, মো: ইমরান (৩০), হযরত আলী (২৮), মো: রিফাত আলী (১৯), মো: মামুন (৪৫), মো: নাজমুল হক সাগর (২২), মো: হাবিবুর রহমান (২৫), মো: নিজামুল ইসলাম (২২) ও মো: রাজন (২১)।

এদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস