ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ২৫ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ সাতজনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল এবং নগদ ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া একটি প্রাইভেটকার ও দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : বাসস