ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে, ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলে লাইনওআর এর এম এ রউফ খানকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, লাইনওআর এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।