রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), মো: হুমায়ুন কবির (৩৪), মো: নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো: আবু আমজাদ শাকিল (২৫), মো: কামাল (৩০), মো: মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো: শাকিল (৩০) ও মো: হায়দার রহমান (৪০)।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র : বাসস