রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো: আপন (২০), মো: রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো: সোহাগ (২৫) ও পলক (১৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে দুইজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে পরোয়ানামূলে এবং দুইজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস