জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী সুমাইয়া সাবিল ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন।
সাবিলের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার বন্ধু ও বান্ধবীরা।
চিকিৎসকরা জানিয়েছেন, সাবিলের শারীরিক অবস্থা খুবই নাজুক। বাসায় নেয়ার মতো কোনো অবস্থা নেই।
সাবিলের বন্ধু নাজমুল হুদা জানান, সাবিল গত তিন বছর আগে কোলন ক্যান্সার, স্টেজ-২ ধরা পড়ে। ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে কেমোথেরাপি শেষ করে অর্থের অভাবে সে দেশে ফিরে আসে। সাবিলের চিকিৎসার জন্য তার পরিবার ইতোমধ্যে জমিজমাও বিক্রি করে এক প্রকার নিঃস্ব হয়ে পড়েছে।
তিনি আরো জানান, গত ৪ মাস ধরে সাবিল বাইরের খাবার কিছুই খেতে পারছে না। রেগুলার একটা রাইস সেলাইন চলে যার মূল্য ৪ হাজার ২০০ টাকা। এ ছাড়া একটা কেমোর দাম ১ লাখ টাকার মতো। বর্তমানে হাসপাতালে ভর্তি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটানো তার পরিবারের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: ০১৬৩০২৩৯১৫৪ (বিকাশ ও নগদ), ০১৯৮৯৪৬২৬৭৯ (বিকাশ)।
ব্যাংক একাউন্ট: সুমাইয়া সাবিল, একাউন্ট নং- ২৩০৮৫০১০১০৭৬৪, রাউটিং নং- ২০০৪১০৪৬১। সোনালী ব্যাংক পিএলসি, চাড়াভিটা বাজার শাখা, যশোর।