ইসলামের শরীয়তভিত্তিক বিধান জানতে আগ্রহী পাঠকদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ১-১০ খণ্ডের প্রামাণ্য ইসলামি আইন গ্রন্থ ‘ফতোয়া আলমগিরি’ এক অনন্য সম্পদ হিসেবে বিবেচিত। হানাফি মাযহাবের শরীয়তসম্মত বিধান ও বিচার ব্যবস্থার সঠিক পরিচালনার ক্ষেত্রে এই গ্রন্থের কোনো বিকল্প নেই।
ইসলামের আইনকানুন ও শরীয়তের বিধান নিয়ে রচিত এই বিশ্ববিখ্যাত ফিকহ গ্রন্থ উপমহাদেশে ইসলামি শাসন ব্যবস্থার ঐতিহাসিক দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজও এটি ইসলামি গবেষক, মুফতি, আলেম ও সাধারণ মুসলমানদের জন্য অমূল্য সম্পদ।
ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘ গবেষণা ও পর্যালোচনার পর ফতোয়া আলমগিরি ১-১০ খণ্ড প্রকাশ করেছে, যা সহজপাঠ্য ফন্ট, উন্নতমানের কাগজ, সুন্দর ছাপা ও মজবুত বাঁধাইসহ প্রামাণ্য সম্পাদনায় সমৃদ্ধ। এতে ইবাদত, লেনদেন, বাণিজ্য, চুক্তি, সামাজিক ও পারিবারিক সম্পর্ক, নিকাহ, তালাক, মোহর, খোলা, ফৌজদারি আইন, উইল, ওয়ারিশ এবং বিচার ব্যবস্থার বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রন্থটির রচনার ইতিহাসে জানা গেছে, মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে ১৬৬৭ থেকে ১৬৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের শীর্ষস্থানীয় ৫০ জনের বেশি আলেমকে একত্রিত করে ‘আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ’ রচনার উদ্যোগ নেন। মূলত আরবি ভাষায় রচিত এই গ্রন্থটি হিন্দুস্তানের জন্য প্রণীত হলেও আওরঙ্গজেবের উদ্যোগে রচিত হওয়ায় এটি ‘ফতোয়া আলমগিরি’ নামে পরিচিতি লাভ করে।
এক সময় উপমহাদেশের রাষ্ট্রীয় আইনগ্রন্থ হিসেবে ব্যবহৃত এই গ্রন্থ বর্তমানে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সংস্করণে সবচেয়ে নির্ভরযোগ্য ও মানসম্মত হিসেবে সমাদৃত। ইসলামী আইন, হানাফি ফিকহ ও শরীয়তের সকল গুরুত্বপূর্ণ বিষয় এতে সন্নিবেশিত হওয়ায় এটি আলেম, মুফতি, গবেষক ও শিক্ষার্থীদের জন্য অপরিহার্য।
এই গ্রন্থটি এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ‘ইসলামিক বণিক ডটকম’-এ বইটি অর্ডার করা যাবে। ওয়েবসাইট : www.islamicbonik.com। বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০১৭১৯-৩০১৮২৭ নম্বরে। এছাড়া ইউটিউবে এই নম্বর দিয়ে সার্চ করেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তি