রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন মো: মিলন (৪৫), মো: আরিফ শেখ (১৯), মো: ইমরান হোসেন হাওলাদার (৩০), মো: ইউসুফ মিয়া (৩০), মো: মোক্তার মিজি (৩৪), মো: ইয়াসিন রহমান ওরফে খোকন (৩৮), মো: হৃদয় (১৯), মো: রমজান (৩০), মো: আব্দুল্লাহ (২০), মো: সাকিব (২৪), মো: রবিউল (২৪), মো: শহিদুল ইসলাম (১৯), মো: সাগর (১৯), মো: শিপন (২৬), মো: সুজন মিয়া (৩১), আয়েশা (২৫), রমজান শেখ (১৯), মোছা: শাহনাজ (৪৫), মো: রেজাউল করিম (২৬), মো: ইব্রাহিম (২০), মো: অমিত ফরাজি ওরফে নাজিম (২৫), মো: জিসান (২০), মো: নাজির উদ্দিন (৪৫), মো: শরিফ (৪০), আ. গফুর (৬৩), মো: আনোয়ার হোসেন (৪০), মো: ইদ্রিস আলী (৩৫), মো: শাহীন (৩৮), মো: মনির (৪০), মো: উজ্জল (৩৫), ইমন (২৫), মো: পারভেজ (৩০), আশিকুর শেখ ওরফে অহিদুল ও মো: ছিয়াদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে সাতজনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরাতন মামলায়, দুইজনকে গ্রেফতারি পরোয়ানামূলে এবং ২২ জনকে মোবাইল কোর্ট মোতাবেক গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস