রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারদের মধ্যে রয়েছে—রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন ও গোয়েন্দা বিভাগে আটজন।
এ সময় তাদের কাছ থেকে মোট ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, একটি ইঞ্জিন ভ্যান ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস