রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন রায়হান (২০), মো: নূর আলম (২৫), মো: হৃদয় (২৬), মো: মেহেদী হাসান (৩৮) ও মো: জুয়েল (৩০)।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সিটিটিসি’র ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র : বাসস