রাজধানীর শাহবাগে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, আমরা ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের অন্ধকার দুঃশাসনে বন্দি ছিলাম। ছাত্র জনতার বিপ্লবে আমরা ২০২৪ সালের ৫ আগস্ট নতুন করে স্বাধীনতা লাভ করেছি।

শনিবার (২৩ আগস্ট) শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

Caligraphy-02

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল ইসলাম, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একেএম রফিকুন্নবী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম।

আয়োজকরা জানান, ৩১ আগস্ট পর্যন্ত এ প্রদশর্নী চলবে। ক্যালিগ্রাফি ও গ্রাফিতিতে ৩৬ জুলাই বিপ্লবের প্রেরণা তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।