চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নূরজাহান বেগম ক্যানসার রোগে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতায়াত করেন।