জাতীয় লেখক পরিষদের ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান স্মারক-২০২৪’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি শাঈখ মুহাম্মদ উছমান গনী, আবদুল গাফফার, মুহাম্মাদ রুহুল আমীন নগরী, বিএম আমীর জিহাদী, আব্দুল কাইয়ুম শেখ, হাবিব আনওয়ার প্রমুখ।

মোড়ক উন্মোচনপূর্ব অনুষ্ঠানে বক্তারা বললেন, গণঅভ্যুত্থানে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল, এ অভ্যুত্থানের নানা দিক প্রকাশ পেয়েছে এ স্মারকে। এটা আমাদের এক বছরের প্রচেষ্টার ফসল এবং আগামী দিনের একটি ঐতিহাসিক দলিল।