পথচলার ৩৩তম বার্ষিকী উদযাপন করল নারী উন্নয়ন শক্তি (এনইউএস)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছিল সংস্থাটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

১৯৯২ সালের আজকের এই দিনে ঢাকার খিলগাঁও থেকে যাত্রা শুরু করে এনইউএস।

নারী নেতৃত্বাধীন অলাভজনক ও অরাজনৈতিক এই সংস্থাটি এখন পর্যন্ত ৪৯টি দাতা ও অংশীদারের সহায়তায় ৭৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে।

এনইউএসের প্রধান সাফল্যগুলোর মধ্যে রয়েছে—
১,২৫,০০০-এরও বেশি নারী ও পুরুষকে প্রাথমিক শিক্ষা প্রদান।

২৫,০০০-এরও বেশি মানুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা।

২,৬০০-এরও বেশি যৌনকর্মীকে পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।

এইচআইভি ও ম্যালেরিয়া প্রতিরোধে লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী পৌঁছে দেয়া।

শিশু ও নারী সুরক্ষা, আইনি সহায়তা, এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন।

এনইউএস জানায়, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব। বাংলাদেশে সমতা, ন্যায় ও মানবাধিকারের পথে অগ্রসর হতে আগামী দিনে এনইউএস তার যাত্রা আরো শক্তিশালী করবে বলেও জানানো হয়।

-বিজ্ঞপ্তি