সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত মার্কস অলরাউন্ডার ২০২৫ প্রতিযোগিতা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের তিনটি ভেন্যু- সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ এবং পাহাড়তলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রতিযোগিতার প্রথম ধাপ। এতে অংশ নিয়েছে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী।

আয়োজকরা জানিয়েছেন, ‘পর্যায়ক্রমে দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে এই প্রতিযোগিতার কার্যক্রম অনুষ্ঠিত হবে।’ বাংলাদেশের সকল স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

গ্রুপভিত্তিক বিষয়সমূহ

প্লে-৪র্থ শ্রেণি (জুনিয়র স্কুল): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা

৫ম-৮ম শ্রেণি (মিডল স্কুল): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা

৯ম-১২শ শ্রেণি (হাই স্কুল ও কলেজ): গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা

পুরস্কার ও সম্মাননা

তিনটি গ্রুপ থেকে সেরা তিনজন অলরাউন্ডার পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি

গ্র্যান্ড ফিনালেতে ফার্স্ট রানার্স আপ ও সেকেন্ড রানার্স আপ যথাক্রমে পাবেন ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি

প্রতিটি বিষয়ের সেরা তিনজনকে (মোট ৫৪ জন) দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক

জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার

মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি টাকারও বেশি

রেজিস্ট্রেশন ও তথ্য বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। এছাড়া যোগাযোগ : সকাল ৮টা থেকে রাত ৮টা- 09614516171। বিজ্ঞপ্তি