রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
এর আগে, রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
ট্রাফিক-রমনা বিভাগে ১১০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮২টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪৩টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৪৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৯৯টি গাড়ি রেকার করা হয়েছে। সূত্র : বাসস