ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলেন মেহেদী হাসান বিজয় (২২), মো: মইন উদ্দিন তাহসান (২১), মো: জসিম তালুকদার (২৬), মো: দুঃখু মিয়া (১৯), ফাতেমা আক্তার অপি (৩৮), মো: আনোয়ার হোসেন (২৭), মো: রবিউল আওয়াল (২৫), মো: ওমর ফারুক রাতুল (২২), মো: আবু বক্কর (৩২), মো: জনি হোসেন (৩০), মো: সোয়েব (১৯), মো: হাম্মদ আলী (২৫), মো: মিন্টু (৩০), মাহবুব রেজা সুজন (৩৫), শাকিল (২৫), মো: রাফি (২৩), মো: কবিরুল ইসলাম (২১), মো: সিয়াম ইসলাম (১৮), মো: রাব্বী (২৫), মো: রনি (১৮), আল আমিন (১৮), মো: শহিন সাইদ (১৮), মো: আল আমিন (২৫), মো: আসাদুল খান (৩৮) মো: আবু হেনা মোস্তফা কামাল (২৩), মো: তালেব (৩২), মো: কাউসার হাসান (২৩), মো: এরশাদুল হক (৩২), আনোয়ার হোসেন (৩০), নুর মোহাম্মদ (২৯), মো: রমজান (৫০), মো: শফিকুল ইসলাম (৪০), মো: আ. খালেক (৫০), মো: আপেল মাহমুদ (২৫), মো: আসলাম (৩৯), মো: সোহান (১৯), মো: জাহিদুল ইসলাম (১৯), মো: সামির (২১), মো: আবুল হোসেন (২৭), নূর আলম (৩৫), মো: মজনু (৪০), মো: বিল্লাল হোসেন ওরফে রাজিব (২৪), মো: ইমন (১৯), আনোয়ার হোসেন অনিক (২২), মিরাজুল ইসলাম শিপন (১৯), মো: আল আমিন (৩২), মো: দুলু মিয়া (৩৪), আনোয়ার হোসেন (৪৫), মো: বিপ্লব (২৯), আল আমিন (২৮) ও মো: শিমুল বিশ্বাস (১৮)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তেজগাঁও থানায় তিনজন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, হাতিরঝিল থানায় সাতজন, আদাবর থানায় ১২ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র : বাসস