লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে মার্কেটিং এবং ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগ সহকারী ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা গ্রুপ।

পদের নাম : সহকারী ম্যানেজার/ডেপুটি ম্যানেজার।

বিভাগ : মার্কেটিং এবং ব্র্যান্ড কমিউনিকেশন।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ।

অন্যান্য যোগ্যতা : মার্কেটিং এবং ব্র্যান্ড কমিউনিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সিমেন্ট এবং রেডিমিক্স শিল্পে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস সম্পর্কে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা : নির্ধারিত নয়।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : সর্বোচ্চ ২৩ বছর।

কর্মস্থল : ঢাকা।

বেতন : আলোচনাসাপেক্ষে।

অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে : আগ্রহীদের ৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।