লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এপিআই প্ল্যান্ট বিভাগ অফিসার/জুনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
পদের নাম : অফিসার/জুনিয়র অফিসার।
বিভাগ : ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এপিআই প্ল্যান্ট।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যালে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে (এপিআই বা ফার্মাসিউটিক্যাল) অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা : ৩ থেকে ৫ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : কারখানায়।
প্রার্থীর ধরন : শুধু পুরুষ।
বয়সসীমা : ২৫ থেকে ৩০ বছর।
কর্মস্থল : মুন্সিগঞ্জ (গজারিয়া)।
বেতন : যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেয়া হবে।
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে : আগ্রহীদের ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।