লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এরিয়া সেলস ম্যানেজার পদে সারাদেশে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
পদের নাম : এরিয়া সেলস ম্যানেজার।
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : মাইক্রোসফট অফিসে, বিশেষ করে এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা। মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল : যেকোনো জায়গায়।
বেতন : আলোচনাসাপেক্ষে।
অন্যান্য সুবিধা : কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক সুবিধা প্যাকেজ দেয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের ২৬ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।