লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ব্র্যাঞ্চ ব্যাংকিং বিভাগ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : সিটি ব্যাংক পিএলসি।
পদের নাম : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
বিভাগ : ব্র্যাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা : আগের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন নেই। তবে ভালো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : সর্বনিম্ন ২২ বছর
কর্মস্থল : দেশের যেকোনো স্থানে
বেতন : ৫০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : কর্মক্ষমতা বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, চিকিৎসা ভাতা, বছরে দু’টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে : আগ্রহীদের ৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।