লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)। প্রতিষ্ঠানটিতে ফিল্ড প্রোডাক্ট এক্সিকিউটিভ/সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)।

পদের নাম : ফিল্ড প্রোডাক্ট এক্সিকিউটিভ/সেলস এক্সিকিউটিভ।

বিভাগ : রেফারেন্স ল্যাব, ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিকস)।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। ফার্মেসি (বি. ফার্ম) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতা : ফিল্ড-ভিত্তিক বা মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা বিষয়ক প্রচারণায় দক্ষতা। ইংরেজি ও বাংলা ভাষায় (মৌখিক ও লিখিত) জোরালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা : কমপক্ষে ১ থেকে ২ বছর।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : ২১ থেকে ৩০ বছর।

কর্মস্থল : যেকোনো জায়গায়।

বেতন : আলোচনাসাপেক্ষে আকর্ষণীয় বেতন।

অন্যান্য সুবিধা : কোম্পানির নীতিমালা অনুযায়ী।


আবেদনের সময়সীমা : আগ্রহীদের ২৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।