লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।

পদের নাম : এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।

বিভাগ : কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২।

পদসংখ্যা : নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা : ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন : ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর।

কর্মস্থল : মাওনা, গাজীপুর।

বেতন : যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন।

অন্যান্য সুবিধা : চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নিয়ম অনুযায়ী।

আবেদনের সময়সীমা : আগ্রহীদের ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।