লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটিতে প্রকিউরমেন্ট বিভাগ অফিসার পদে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : আড়ং।
পদের নাম : অফিসার।
বিভাগ : প্রকিউরমেন্ট।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি (সাপ্লাই চেইন/অপারেশন ম্যানেজমেন্ট/টেক্সটাইলে অগ্রাধিকারযোগ্য)।
অন্যান্য যোগ্যতা : টেক্সটাইল, ফ্যাশন বা উৎপাদন শিল্পে দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিসে।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা : উল্লেখ নেই।
কর্মস্থল : ঢাকা।
বেতন : কোম্পানির নীতিমালা অনুযায়ী।
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা ইত্যাদি।
আবেদন যেভাবে : আগ্রহীদের ৯ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।