লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ফ্র্যাঞ্চাইজ বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে একাধিক লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রাণ গ্রুপ

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার

বিভাগ : ফ্র্যাঞ্চাইজ

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সাইট জরিপ, ভাড়া বিশ্লেষণ, চুক্তি স্বাক্ষর এবং সমস্যা সমাধানের জন্য আইনি বিষয়গুলির সমন্বয়ে দক্ষতা

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

বেতন : আলোচনাসাপেক্ষে

অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে : আগ্রহীদের ১৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।